জেলার খবর

নওগাঁয় ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার
রাজেকুল ইসলাম

রাজেকুল ইসলাম

রাণীনগর ( নওগাঁ ) প্রতিনিথি

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকার জননী ছাত্রাবাসে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার, স্থানীয় ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।নিহত ইমন জেলার মান্দা উপজেলার মাগুড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। এবং নওগাঁ সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, পড়াশোনার সুবিধার্থে নিহত ইমন জননী ছাত্রাবাসের ডাবল রুমের একটি কক্ষে তিনি একাই থাকতেন। প্রতিদিন পরিবারের সাথে ইমনের কথা হলেও শুক্রবার রাতে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ হয়নি। আর এই কারণে শনিবার সকালে সাড়ে ৭টার দিকে নিহত ইমনের মামা ওই ছাত্রাবাসে আসে। এরপর ইমনের থাকার কক্ষের দরজার সামনে গিয়ে বারবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায়না ইমনের। উদ্বিগ্ন হয়ে ছাত্রাবাসে থাকা অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় রুমের ভেতরে ফ্যানের রডের সাথে ইমনের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ইমনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে একটি ইউডি মামলা হবে। আইনগত ব্যবস্থা নেয়া প্রক্রিয়াধীন আছে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি