জেলার খবর

তিস্তার পানি কমতেই গঙ্গাচড়ায় ভয়াবহ ভাঙন,ঝুঁকিতে জনপদ
শফিকুজ্জামান

শফিকুজ্জামান

গংগাচড়া রংপুর প্রতিনিধি।

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

‎তিস্তার পানি কমতে না কমতেই ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচারীপাড়া সহ আশপাশের এলাকায়। নদীর তীব্র স্রোতে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতবাড়ি সহ কৃষিজমি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েক হাজার হেক্টর আবাদি জমি, হাটবাজার এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে নদীপাড়ের মানুষের।

‎স্থানীয়দের দাবি, চর নোহালীর কাচারীপাড়ায় ২২টি এবং ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে আরও ১৪টি পরিবারের ঘরবাড়ি ইতোমধ্যে নদীতে বিলীন হয়েছে। প্রতিবছরই একই দুর্ভোগের শিকার হলেও স্থায়ী নদীশাসনের কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত জিও ব্যাগ ফেলা, টেকসই বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

‎এদিকে, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ভাঙনে হওয়া ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে জরুরি ভিত্তিতে ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।অন্যদিকে,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, নদীভাঙনের বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভাঙন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।তবে আশ্বাসে ভরসা পাচ্ছেন না নদীপাড়ের মানুষ।তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে নোহালী ইউনিয়নের আরও বিস্তীর্ণ এলাকা, অসংখ্য বসতবাড়ি, কৃষিজমি এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তিস্তার গর্ভে বিলীন হতে পারে।

S23 ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি