জেলার খবর

১৭ বছর পর পার্বতীপুর প্রেসক্লাবে ভোট উৎসব
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটির ২ বছর মেয়াদী এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬১ জন।

এর মধ্যে ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটের প্রায় ৯৭ শতাংশ।শনিবার পার্বতীপুর প্রেসক্লাব চত্বরে সকাল থেকে বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ দেড় দশক পর নির্বাচনকে কেন্দ্র করে ক্লাব চত্বরে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন।এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পদগুলোতে প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়াতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন মোঃ আলাউদ্দিন।ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মোঃ আলাউদ্দিন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নবনির্বাচিত কমিটির শীর্ষ নেতৃত্বে এসেছেন:সভাপতি: মোঃ মাহফুজুল ইসলাম (রিপন) — দৈনিক আমার দেশ।সহ-সভাপতি: মোঃ আমজাদ হোসেন।সাধারণ সম্পাদক: মোঃ আব্দুল্লাহ আল মামুন — মাই টিভি।যুগ্ম সম্পাদক: মোঃ আব্দুল্যা আল মামুন (মিলন)।কোষাধ্যক্ষ: মোঃ এ.টি.এম জোবায়েদুর রহমান (জবা)।দপ্তর সম্পাদক: মোঃ আব্দুল জলিল সরকার।সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মোঃ অহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।এছাড়া কার্যকরী সদস্য পদের ৪টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে— মোঃ মোহসিন আলী, মোঃ নুর আলম সিদ্দিক, মোঃ সাজেদুর রহমান নওশাদ এবং মোঃ হেলাল।দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে ক্লাবটিতে নতুন ও গতিশীল নেতৃত্ব তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও সচেতন মহল।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি