জেলার খবর

যশোরে স্বর্ণের বারসহ আটক করেছে একজনকে বিজিবির সদস্যরা
সময় বাংলার

সময় বাংলার

| ডেস্ক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

১ কোটি ৪০ লক্ষ টাকা মু্ল্যের ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটির অর্ধেক স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি৷রবিবার (২৬ জুলাই) ৪৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রীজের উপর হতে ০১ জন আসামীসহ ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পন্ন এবং একটির অর্ধেক স্বর্ণের বার, ০১টি মোবাইল, ০১টি ঘড়ি এবং নগদ ৭,৮৭৫/- টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।আটককৃত সুমন মন্ডল (৪০), নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর গ্রামের প্রাননাথ মন্ডল ছেলে ৷ আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আটকের বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, স্বর্ণ চোরাচালান এই এলাকায় একটি হঠাৎ করে বেড়ে গেছে । উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি