জেলার খবর
পদ্মায় গোসলে নেমে গৃহবধূর মৃ/ত্যুরুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। গৃহবধূর নাম ববিতা আক্তার (৩২)। সে একই গ্রামের কৃষক শরীফ শিকদারের স্ত্রী।
স্বজনরা জানান, এদিন সকালে ববিতা আক্তার বাড়ির কাছে পদ্মা নদীতে কাপড় ধুতে যায়।কাপড় ধোয়া শেষে পানিতে গোসল করতে নেমে স্রোতে ভেসে যায় সে।পরিবারের লোকজন ববিতাকে ঘাটে দেখতে না পেয়ে খুঁজতে থাকে।শেষে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরত্বে ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ববিতাকে মৃত ঘোষণা করেন।মৃতের চাচা শ্বশুর আজিজ শিকদার জানান, তার ভাতিজার স্ত্রী ববিতা মৃগী রোগী ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি