জেলার খবর

ধোবাউড়ায় পাটোয়ারীর বক্তব্যর প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফয়জুল হক

ফয়জুল হক

ধোবাউড়া-উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশে দলটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে নিয়ে করা মন্তব্যের প্রতিবাদে ধোবাউড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রবিবার সন্ধ্যায় মিছিল ও সমাবেশ করেছেন।

প্রতিবাদ মিছিলটি ধোবাউড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের তীব্র নিন্দা জানান।নাসিরুদ্দিন পাটোয়ারী তার বক্তব্য বলেন, সীমান্তে আওয়ামী লীগের লোক ভারতে গিয়েছে, ইমরান সালেহ বালু খেকু ও আমাদের খোঁজ করতে হবে কি কি অপকর্ম করছেন তিনি।

​আমরা দেখেছি এই সীমান্ত দিয়েই কিন্তু উসমান হাদীর খুনি পালিয়ে গিয়েছে। তাহলে যদি এখানে সন্ত্রাসী বাংলাদেশে গুলি করে চলে যায়, ওই পাশ থেকে সন্ত্রাসী আসে, তাহলে বাংলাদেশের ময়মনসিংহবাসী, হালুয়াঘাটবাসীর নিরাপত্তা কোথায়? এটা আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই।এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ন সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও ফরহাদ রাব্বানী সুমন।বক্তারা অভিযোগ করেন, এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারীর বক্তব্যে বিএনপির শীর্ষ নেতাদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও আপত্তিকর মন্তব্য করা হয়েছে। তারা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভবিষ্যতে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও সংযত ভাষায় বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি