জেলার খবর

আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী আড়িয়াল বিলে মাছের উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ উন্নয়নের লক্ষ্যে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০২৫–২০২৬ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। আয়োজকরা জানান, আড়িয়াল বিলে মাছের পোনা অবমুক্তের মাধ্যমে প্রাকৃতিক মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের জীবিকায় ইতিবাচক প্রভাব ফেলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।উপজেলা পরিষদ, শ্রীনগর এই কর্মসূচির বাস্তবায়ন করছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি