জেলার খবর
হাসপাতালে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নি/হ/তস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে মুনিরা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত মুনিরা খাতুন ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুনিরা খাতুন তার বোন মহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এদিকে, ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়ি ফেরেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সোমবার সকালে স্ত্রী হাসপাতালে এসেছেন জানতে পেরে ফরহাদও সেখানে যান। হাসপাতালের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকে ও পেটে এলোপাতাড়ি আঘাত করেন। পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি