জেলার খবর
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ প্রস্তুতি সভাখোরশেদ আলম খসরু
বেলকুচি,সিরাজগঞ্জ, প্রতিনিধি |
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসন কনফারেন্স হল রুমে ‘প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১১:০০ ঘটিকায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্টটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম,বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সোহরাওয়ার্দী হোসেনসহ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সফল করতে স্থানীয় প্রশাসন, শিক্ষক সমাজ ও সাংবাদিকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়। টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা, ভেন্যু প্রস্তুতি এবং খেলোয়াড়দের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি