জেলার খবর
বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিতসময় বাংলার |
স্টাফ করেসপন্ডেন্ট,
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদে বন্যা, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ঝুঁকি হ্রাস ও করণীয় বিষয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বড়ধুল ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সভায় দুর্যোগকালীন সময়ে কমিটির সদস্যদের কার্যকর ভূমিকা পালন, ইউনিয়নের বর্তমান বন্যা ও নদীভাঙন পরিস্থিতি পর্যালোচনা এবং দুর্যোগ মোকাবিলায় ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গৃহীত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সরকারের নীতিমালা অনুযায়ী দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি গ্রহণ, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সভায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি (EDRC) প্রকল্পের মাধ্যমে বড়ধুল ইউনিয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। দুর্যোগ মোকাবিলা ও ঝুঁকি হ্রাসে সহযোগিতা এবং বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে এমএমএস-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, ৬নং বড়ধুল ইউনিয়ন পরিষদের সচিব, মোঃ কাউসার আহমেদ, ইউপি সদস্য, মোঃ আয়নাল হক, ইউপি সদস্য, মোঃ শান্তহার আলী প্রামানিক, ইউপি সদস্য, নুর ইসলাম, ইউপি সদস্য, মোঃ আতউয়ার, ইউপি সদস্য, মোঃ আব্দুল খালেক, সাবেক ইউপি সদস্য, মোঃ শামীম সরকার, মোছাঃ জাহানারা খাতুন ও মোছাঃ সাহারা খাতুন এবং আলহাজ্ব মজিরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সারোয়ারদী।এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মোঃ জহরুল ইসলাম (জহু) ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, আবু তাহের লাবলুসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং মানব মুক্তি সংস্থা (এমএমএস)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে এবং অক্সফ্যাম বাংলাদেশ-এর সহযোগিতায় মানব মুক্তি সংস্থা (এমএমএস) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি (EDRC) প্রকল্প।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি