জেলার খবর
শ্রীমঙ্গলের চা বাগান থেকে ১৬ ফুট লম্বা অজগর উদ্ধারমনজু বিজয়, চৌধুরী
স্পেশাল করেসপন্ডেন্ট | সিলেট
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।
পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।উদ্ধারকারীরা জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি। পরে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
জুলাই ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি