জেলার খবর

শফিউল বারী বাবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কবি নজরুল কলেজ দোয়া ও মিলাদ
স্টাফ করেসপন্ডেন্ট,

স্টাফ করেসপন্ডেন্ট,

সময় বাংলার |

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবু'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) কলেজের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা এবং নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভ ও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সাইয়্যেদুর রহমান সাঈদ।

এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, সদস্য সচিব নাজমুল হাসান, সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীব, সদস্য শেখ ফয়সাল আহমেদ, নাহিদ হাসানসহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদের বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন সজীব বলেন, শফিউল বারী বাবু ছিল আমার রাজনীতির অনুপ্রেরণা। তাঁর গুণাবলীতে মুগ্ধ হয়ে আমার ছাত্র রাজনীতিতে পদার্পণ। তাঁর অকাল মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকের এই আয়োজনের উদ্দেশ্য মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন সেই কামনাই করছি।কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, শফিউল বারী বাবু ছিলেন জাতীয়তাবাদী পরিবারের একজন লড়াকু সৈনিক। তার মতো সৎ ও আদর্শবান রাজনীতিবিদ এদেশের লাখো তরুণের ছাত্র রাজনীতি করার অনুপ্রেরণা জুগিয়েছে। বিএনপি ও এদেশের মানুষের জন্য তিনি যে ত্যাগ স্বীকার করেছেন তা এদেশের মানুষ চিরকাল মনে রাখবেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন সেই দোয়াই সবসময় করি।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি