জেলার খবর

পীরগাছায় বন্যাদুর্গত ২৫০ পরিবারকে ডিওএইচএস পরিষদের নগদ অর্থ সহায়তা
হাসিনুজ্জামান মিন্টু

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

রংপুরের পীরগাছায় বন্যাদুর্গত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঢাকার মিরপুর ডিওএইচএস (ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটি) পরিষদ। বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ৫ নম্বর ছাওলা ও ৬ নম্বর তাম্বুলপুর ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০টি পরিবারের মাঝে পরিবারপ্রতি নগদ দুই হাজার টাকা করে মোট পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়।

​‘ভেটেরানস্ বাংলাদেশ, রংপুর’ ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরানস্ বাংলাদেশ-এর রংপুর বিভাগীয় আহ্বায়ক ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমি (বীর প্রতীক)।

​এ সময় উপস্থিত ছিলেন ছাওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজির হোসেন, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল এবং রংপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের জেসিও প্রধান উপদেষ্টা ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সোলায়মান খন্দকার।

​এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির রংপুর জেলা সভাপতি সার্জেন্ট মোঃ আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ওয়ারেন্ট অফিসার মোঃ শাহিনুর ইসলাম, সার্জেন্ট ফুয়াদ হোসেন, সার্জেন্ট মোজাহার আলী ও সার্জেন্ট মোফাখার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল নেয়ামুল ইসলাম ফাতেমি (বীর প্রতীক) বলেন, "বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ডিওএইচএস পরিষদের এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকটকালে বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে।"

সহায়তা পেয়ে আয়োজক ও ডিওএইচএস পরিষদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

জুলাই ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি