বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

মতামত

রোগীর মৃ/ত্যু, ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে

সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট |

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

News image
গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর স্ত্রী এক রোগীর মৃত্যু হয়েছে।আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রোগীর নাম রিয়া বেগম (২০)। তিনি পাবনার সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে। তার স্বামীর নাম আল আমিন। তিনি সিঙ্গাপুর প্রবাসী।নিহতের বাবা কৃষক লতিফ মল্লিক জানিয়েছেন, তিন দিন আগে মেয়েকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

তার ভাষ্য, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে জানান, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। আমি দৌড়ে গিয়ে যেতে যেতেই মেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই তাকে লাফ দিতে নিষেধ করলেও সে কারো কথা না শুনে লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের উপরে পড়ে গুরুতর আহত হয়।পরে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পর প্রায় সাড়ে চার বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। দুই বছর আগে রিয়ার স্বামী বিদেশে ফিরে আবার চলে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সন্তান না হওয়ায় ধীরে ধীরে রিয়ার মানসিক সমস্যা দেখা দেয়। গত প্রায় ১০ দিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সে প্রায়ই অসংলগ্ন কথা বলতো। জিহ্বায় ঘা ও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসার জন্যও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

সেপ্টেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি