জাতীয়

কালিয়াকৈরে কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চেষ্টা, ধ/র্ষ/ক পলাতক
স্টাফ করেসপন্ডেন্ট,

স্টাফ করেসপন্ডেন্ট,

সময় বাংলার |

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

News image
ছবি: / প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গভীর রাতে ঘরে ডুকে এক কিশোরীকে(১২) ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই ব্যক্তি পলাতক রয়েছে।

এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।অভিযুক্ত ব্যক্তি হলো জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামের রহমত আলীর ছেলে রাসেল আহমেদ(৩৩)।গতকাল শনিবার ভোরে তেলিরচালা এলাকায় রেজাউল করিমের ভাড়া বাড়িতে এঘটনা ঘটেছে।এদিকে বিষয়টি উৎকোচ এর বিনিমিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। খবর পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাসেল মৌচাক এলাকায় রেজাউলের বাসা ভাড়া নিয়ে একটি স্থায়ী পোশাক কারখানায় চাকরি করে। একই বাসা ভাড়া নিয়ে ওই কিশোরীরা বাবা মা নিয়ে বসবাস করতো। প্রতিদিনের মতো শুক্রবার রাতে বাবা মার সাথে খাওয়া-দাওয়ার পর ঘরের একটা আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে। এ সুযোগ অভিযুক্ত রাসেল আহমেদ রাতের সাড়ে তিনটার দিকে কৌশলে দরজা খোলে ঘরে প্রবেশ করে ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় কিশোরীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই কৌশলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও অভিযুক্তকে পাওয়া যায়নি।তবে অভিযুক্তে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই কিশোরীকে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।ঘটনায় জড়িত অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি