বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
স্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগের পর দুইজনকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ দক্ষিন থানা পুলিশ। এ সময় ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ও সংশ্লিষ্ট মালামাল ও ছিনতাইয়ে ব্যবহৃত দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
ভুক্তভোগী মো. সুজন মিয়া (৩২) অভিযোগে জানান, গত ২৯ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তিনি মোটরসাইকেলযোগে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হন। দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা তিন ব্যক্তি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তাঁর মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। একপর্যায়ে একজন ধারালো চাপাতি দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে উপর্যুপরি দুটি কোপ মেরে গুরুতর জখম করে। পরে তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তাঁকে প্রাণনাশের হুমকিও দেয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে আহত সুজন মিয়াকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্যামলী ছায়াপথ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার সাহসি ও সুদক্ষ এএসআই সুজলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযান চালিয়ে মো. মাহমুদ (২৬) ও কাওসার (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করে। ১ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে প্রস্তুত করা পুলিশের জব্দ তালিকায় একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনের উল্লেখ রয়েছে। মোবাইল ফোন দুটির মধ্যে একটি অনার ব্র্যান্ডের এবং অপরটি স্যামসাং ব্র্যান্ডের।এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ
গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র
শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন
শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা
মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র
গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র
শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন
সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা
গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ,৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা
রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি,আটক সুমন
মৌলভীবাজার হ/ত্যা মা/ম/লা/য় ৪ জনের মৃ/ত্যু/দ/ণ্ড
ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩