বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
রাজেকুল ইসলাম
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ী ও চোর চক্রের দুই সদস বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে।রোববার (১ নভেম্বর) দুপুরে নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শনিবার থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্য়ন্ত জেলার মান্দা, সদর ও বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার দিনব্যাপী নাটোর জেলায় অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্য বাবা-ছেলেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশে সকল অভিযানগুলো পরিচালনা করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একদল চৌকস সদস্য।
গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ী হলেন— মান্দা উপজেলার রঘুনাথপুর এলাকার মৃত আলিম উদ্দিনের ছেলে আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার শেরপুর কুড়ালিপাড়া এলাকার মৃত কাশেমের ছেলে মোশাররফ (৩৩), বদলগাছী উপজেলার নিহিনপুর এলাকার শহিদুলের দুই ছেলে শিলং (২৩) ও আরাফাত (২৩)। অন্যদিকে ভ্যান চুরির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নর্দগ্রাম এলাকার আ: হকের ছেলে মো. সালাম (৪৮) ও তাঁর ছেলে মো. নয়ন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছিল। অভিযানের সময় জানা যায় মান্দা থানা এলাকায় একটি বাড়িতে বিক্রয় করার জন্য মাদকের বড় ধরনের মজুত রয়েছে —এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার রঘুনাথপুর গ্রামের আরিফ হোসেনের বাসায় অভিযান চালিয়ে স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য থেকে নওগাঁ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি ভাড়া বাসা থেকে মোশাররফকে গ্রেপ্তার করা হয় এবং ওই বাসার চৌকির নিচে তাঁর হেফাজত থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে মোশারফের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলার বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আরও দুই সহোদর ব্যবসায়ী শিলং ও আরাফাতকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে আরও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। সবমিলিয়ে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ভ্যান চুরির অভিনব কায়দা ও রহস্য উদ্ঘাটন প্রসঙ্গে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, রাণীনগর উপজেলার বাহাদুর নামের এক ভুক্তভোগী নওগাঁয় ভ্যান চালাতে এসে প্রতারক চক্রের খপ্পরে পড়ে। মধু বিক্রির কথা বলে প্রতারক চক্র শহরের গোস্তহাটি থেকে তাঁর একমাত্র আয়ের উৎস ভ্যানটি ভাড়া নেয়। এরপর চালক বাহাদুরকে কৌশলে সরিয়ে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাঁর জীবিকা নির্বাহের একমাত্র উপার্জনের সম্বল ভ্যানটা চুরি হওয়ার বিষয়টি জানালে সদর থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম শহরে স্থাপিত ডিজিটাল সার্ভিলেন্স ক্যামেরা (এআই কানেক্টেড) ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে নাটোর জেলায় অভিযান চালিয়ে চোরাই ভ্যানসহ চোর চক্রের মূলহোতা সালাম ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করে।
এদিকে চুরি যাওয়া ভ্যান ফিরে পাওয়ায় অত্যন্ত খুশি এবং আনন্দিত দরিদ্র ভ্যান চালক বাহাদুর। এখনও তিনি তার ভ্যান ক্রয়ের কিস্তি শোধ করতে পারেনি। তাই ভ্যান চালক পুলিশ সুপারের সামনে ভ্যান চালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং পুলিশের জন্য ফুল নিয়ে এসে পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আর এটাই সাধারণ মানুষের জন্য পুলিশের দায়িত্ব ও পুলিশের বড় পাওয়া
হারানো মোবাইল উদ্ধার ও হস্তান্তর প্রসঙ্গে পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, গত এক মাসে বিশেষ অভিযান চালিয়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট ৫১৭টি হারানো বা মিসিং মোবাইল উদ্ধার করে তা প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ
গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র
শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন
শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন
পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা
মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র
শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন
সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ
ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা
মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র
গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ,৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা
রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি,আটক সুমন
মৌলভীবাজার হ/ত্যা মা/ম/লা/য় ৪ জনের মৃ/ত্যু/দ/ণ্ড
ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩