logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

জাতীয়

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

মোঃ ওসমান গনি

মোঃ ওসমান গনি

শেরপুর- জেলা- প্রতিনিধি

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে প্লাস্টিকের ড্রামে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় শনাক্তসহ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, অনৈতিক কর্মকাণ্ডের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ওই নারীকে হত্যা করা হয়। হত্যার পর পরিচয় গোপন ও ঘটনা আড়াল করতে প্রায় ২০০ কিলোমিটার দূরে শেরপুরের শ্রীবরদীতে লাশ ফেলে যায় আসামিরা।

রোববার (১ নভেম্বর) পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএমের প্রেস বিফ্রিং এ দেওয়া তথ্য অনুযায়ী, নিহত নারীর নাম ঝিনুক আক্তার (২৬)। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় বসবাস করতেন এবং একটি পার্লারে কাজ করতেন।

পিবিআই জানায়, গত ২২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া সেতুর নিচে একটি বড় নীল প্লাস্টিকের ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ড্রাম খুলে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রসহ বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। ঘটনার পর পিবিআই শেরপুরের ক্রাইমসিন দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

এ ঘটনায় নিহতের ফুফু শিরিনা আক্তার বাদী হয়ে ঝিনুকের স্বামী মো. সাইফুল ইসলাম মুন্নাসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শ্রীবরদী থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২৩ অক্টোবর দায়ের করা হয়। পরে পিবিআই শেরপুর ছায়া তদন্ত শুরু করে এবং মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমানের ওপর ন্যস্ত করা হয়।

তদন্তের একপর্যায়ে গোয়েন্দা তথ্য ও বিভিন্ন আলামত বিশ্লেষণ করে প্রথমে পঞ্চগড়ের বোদা উপজেলার দিঘলগ্রাম থেকে নুর ইসলাম ওরফে বাবু (৪৪) নামের একজনকে ২৯ অক্টোবর হেফাজতে নেওয়া হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ অক্টোবর ঢাকার উত্তরখান এলাকা থেকে সজল (৪৪) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকা থেকে নুর মোহাম্মদ ওরফে গোসা ওরফে বুশা (৪৪) এবং মাহবুবা আক্তার ওরফে ফাতেমাকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, তদন্তে জানা গেছে, গত ২১ অক্টোবর ঝিনুক আক্তার ঢাকার উত্তরখান এলাকায় কবিরশাহ মাজারের কাছে আসেন। পরে গ্রেপ্তার ব্যক্তিরা তাঁকে দক্ষিণখান থানার মৌশাইর এলাকার একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে নিয়ে যান। সেখানে একাধিক ব্যক্তির সঙ্গে তাঁকে দৈহিক সম্পর্কে বাধ্য করা হয় বলে তদন্তে উঠে এসেছে।

রাত সাড়ে ৮টার দিকে ঝিনুক চলে যেতে চাইলে তাঁকে ১ হাজার ২০০ টাকা দেওয়া হয়। কিন্তু তিনি আরও টাকা দাবি করলে মাহবুবা আক্তার ওরফে ফাতেমার সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ফাতেমা বটি দিয়ে ঝিনুককে এলোপাতাড়ি কোপান বলে পিবিআই জানায়। পরে অন্যরা তাঁর হাত-পা চেপে ধরে গলায় গামছা পেঁচিয়ে মৃত্যু নিশ্চিত করেন বলে তদন্তে উঠে এসেছে।

পরে পরিকল্পনা অনুযায়ী মরদেহটি একটি প্লাস্টিকের ড্রামে ভরে অজ্ঞাত একটি গাড়িতে করে শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনিয়া সেতুর নিচে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পিবিআই।এ ঘটনায় গ্রেপ্তার নুর ইসলাম ওরফে বাবু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পিবিআই জানিয়েছে।পিবিআই শেরপুরের পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম বলেন, এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ডের মামলা। অনৈতিক কর্মকাণ্ডের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে তদন্তে জানা গেছে। ঘটনার পর থেকে পিবিআইয়ের সদস্যরা সমন্বিতভাবে কাজ করে অল্প সময়ের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।তিনি আরও বলেন, অপরাধীরা অপরাধ আড়াল করার চেষ্টা করলেও অপরাধ কখনো চাপা থাকে না। মামলাটির তদন্ত চলমান রয়েছে।

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

নভেম্বর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু,১০ হাজার জেলের কর্মযজ্ঞ

২

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

৩

শরণখোলায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন

৪

শেরপুরে ড্রামে মিলল নারীর লা/শ,গ্রে/প্তা/র ৪ জন

৫

পীরগঞ্জপ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

৬

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

৭

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা

৮

মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

গাঁ/জাসহ ৪ ব্যবসায়ী ও চোরাই ভ্যানসহ বাবা-ছেলে গ্রে/প্তা/র

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

সাবেক স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের হু/ম/কি ও অপপ্রচারের অভিযোগ

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধে ওলামাদল নেতার ওপর হা/ম/লা

মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র

মোটরসাইকেল চালককে কু/পি/য়ে ছিনতাই,ছিনতাইকারী গ্রে/ফ/তা/র

গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ,৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা

গাছের গুঁড়ি রেখে জনদুর্ভোগ,৫ জনকে ৫৪ হাজার টাকা জরিমানা

রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি,আটক সুমন

রাঙামাটিতে জাল উত্তরাধিকার সনদে ক্ষতিপূরণ দাবি,আটক সুমন

মৌলভীবাজার হ/ত্যা মা/ম/লা/য় ৪ জনের মৃ/ত্যু/দ/ণ্ড

মৌলভীবাজার হ/ত্যা মা/ম/লা/য় ৪ জনের মৃ/ত্যু/দ/ণ্ড

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩