বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক হ/ত্যা: প্রধান আসামি নোবেল গ্রেপ্তারস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ ফজলুল হক (৬৫) হত্যা মামলার প্রধান আসামি মো. নোবেলকে (৩০) গ্রেপ্তার করেছে (র্যাব-১১)।সোমবার (৩ আগস্ট) সকালে প্রেস রিলিজ স্বাক্ষরিত বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন মো: রওনক এরফান খান।শনিবার (২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ১৭ জুলাই রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ি ক্যানেলপাড় এলাকায় ফজলুল হককে বেধড়ক মারধর করে নোবেল ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় তাকে খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই তার মৃত্যু হয়। নিহত ফজলুল হক ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।গোপন তথ্যের ভিত্তিতে গত ২ আগস্ট রাত আনুমানিক ১০ সময় এস ও এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত প্রধান আসামি নোবেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নোবেল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার রমজান শেখের ছেলে।র্যাব আরও জানায়, প্রায় এক বছর আগে নিহত ফজলুল হকের ছেলে ফারুক ও একইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। ফজলুল হক নিজেই ছিলেন সেই হত্যা মামলার বাদী।গ্রেপ্তারকৃত আসামি নোবেলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা