logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
খোরশেদ আলম খসরু

খোরশেদ আলম খসরু

বেলকুচি,সিরাজগঞ্জ, প্রতিনিধি |

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

News image
/ প্রতিনিধি

ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ,উদ্ধার ট্রেন পাঠানো হয়েছে,সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী একাধিক আন্তঃনগর ট্রেন পথে আটকা পড়ে এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল প্রায় ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে।রেলওয়ে পুলিশ সূত্র জানায়, লাইনচ্যুতির ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণে গুরুত্বপূর্ণ ঢাকা-ঈশ্বরদী রেলপথে যান চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, সকাল ১১টার দিকে সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি তদন্ত করে এর কারণ নির্ধারণ করা হবে।উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে ঢাকামুখী চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা পড়ে। অন্যদিকে যমুনা সেতুর পূর্বপ্রান্তে একতা এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেসকেও অপেক্ষায় থাকতে হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, শহীদ এম মনসুর আলী স্টেশনে বর্তমানে কার্যকর একটি প্রধান লাইন থাকায় বিকল্প পথে ট্রেন চালানোর সুযোগ নেই। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি রিলিফ (উদ্ধার) ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে রেললাইন পরীক্ষা করে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।রেলওয়ে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দ্রুত বগিটি সরাতে পারলে কয়েক ঘণ্টার মধ্যেই রেল যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হবে।উল্লেখ্য, শহীদ এম মনসুর আলী স্টেশন উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলের একটি গুরুত্বপূর্ণ জংশন। এ স্টেশনে যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটলে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগে তাৎক্ষণিক প্রভাব পড়ে এবং একাধিক আন্তঃনগর ট্রেনের সময়সূচি বিঘ্নিত হয়।

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী

২

বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন

৩

হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

৪

‎বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

৫

বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার

৬

সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

৭

পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা

৮

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী

গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী

বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন

বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন

হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ

‎বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

‎বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার

বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা

রাণীশংকৈলে বন্য প্রাণীর হামলায় ১০ আহত

রাণীশংকৈলে বন্য প্রাণীর হামলায় ১০ আহত