বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা
শফিকুজ্জামান

শফিকুজ্জামান

গংগাচড়া রংপুর প্রতিনিধি।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

News image
/ প্রতিনিধি

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে বহিরাগত ও সব ধরনের যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অতিথি, দর্শনার্থী এবং বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা ও ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। ৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। সংঘর্ষের পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি