বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
লৌহজং ভাঙনের দেখা-আতঙ্কে পদ্মাপাড়ে ৫ শতাধিক পরিবাররুবেল ইসলাম তাহমিদ
সিনিয়র করেসপন্ডেন্ট | সময় বাংলার |
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া আশ্রয়ন প্রকল্পের সামনে ডহরি-তালতলা খালের তীর ভাঙন ঠেকাতে জরুরী জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছে লৌহজং উপজেলা প্রশাসন।বাস্বতানেই ।গত দুই সপ্তাহ ধরে দুই তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে - আতঙ্কে পদ্মাপাড়ে ৫ শতাধিক পরিবার লৌহজং উপজেলার ডহরি-তালতলা খালে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এভাবেই দাপটের সঙ্গে চলছে বালুবাহী বাল্কহেড। একটি সংঘবদ্ধ চক্র চাঁদা নিয়ে এসব বাল্কহেড চলাচলের সুযোগ করে দিচ্ছেন বলছেন স্থানীয়রা।
এর আগেও বাল্কহেড দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে ,এসব ঘটনার পর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খালে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, একসময় নিয়মিত অভিযান চললেও বর্তমানে তা শিথিল হওয়ায় আবারও সক্রিয় হয়েছে বাল্কহেড চলাচল।স্থানীয়দের আরো অভিযোগ, গাঁওদিয়া গ্রামের রুবেল মাদবর ও আল-আমিন মাদবরের নেতৃত্বে একটি চক্র বাল্কহেড থেকে চাঁদা আদায় করছে।
তাদের দাবি, প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ফোনের মাধ্যমে বাল্কহেড এনে অর্থের বিনিময়ে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। এতে খালের দুই তীরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে আশপাশের ৫ শতাধিক পরিবার। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্প,বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনা।
হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা খায়রুন নেছা ও আন্না বেগম বলেন, বাল্কহেডের ঢেউয়ে আমাদের গোয়ালঘরের অংশ ভেঙে গেছে। আরেকটু ভাঙলে ঘরও নদীতে চলে যাবে। নুরপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী বলেন, এক সপ্তাহ আগে আমার একটি ঘর নদীতে বিলীন হয়েছে। আরেকটি ঘরও ভাঙনের মুখে। বাল্কহেড বন্ধ না হলে বাপ-দাদার ভিটেমাটি হারাতে হবে। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন রুবেল মাদবর। তিনি বলেন, আমরা জোর করে টাকা নিই না। সুকানিরা খুশি হয়ে কিছু টাকা দেয়।
বিশ্বস্ত সূত্রে জানাগেছে গত ১২ মে লৌহজং উপজেলা প্রশাসন ডহরি-তালতলা খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে। তবে বর্তমানে দিন-রাত নির্বিঘ্নে শত শত বালুবাহী বাল্কহেড চলাচল করছে। তাদের দাবি, গত এক সপ্তাহে বাল্কহেডের সৃষ্ট ঢেউয়ে হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পের অংশ, গোয়ালঘর, কৃষিজমি এবং খালের দুই পাড়ের অর্ধশতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থাপনা ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। ২০২৩ সালে এ খালে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবে নারী ও শিশুসহ ১০ জন নিহত হন।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতু বলেন, প্রশাসনের উপস্থিতি টের পেলে অবৈধ বাল্কহেডগুলো সরে যায়। এগুলো বন্ধে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও নৌ-পুলিশের সমন্বয়ে কমিটি করা হয়েছে। অবৈধ চলাচল ও চাঁদাবাজির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ (আইসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, খালে নিয়মিত টহল চলছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট ছাড়া চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করা কঠিন।এ খালে গত পাঁচ বছরে বাল্কহেড দুর্ঘটনায় ৩০ জনের বেশি প্রানহানি ঘটেছে। অনিয়ন্ত্রিত বাল্কহেড চলাচলের ফলে সৃষ্ট ঢেউয়ের আঘাতে ডহরি-তালতলা খালের দুই পাড়জুড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে খালের দুই পাড়ের অর্ধশতাধিক পরিবার নিজেদের বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বহু ঘরবাড়ি, গাছপালা ও আঞ্চলিক রাস্তাঘাট। দিন কিংবা রাত, যেকোনো সময়েই অবাধে চলাচল করছে এসব বাল্কহেড। খালটি তুলনামূলকভাবে ছোট হওয়ায় ভারী ও বেপরোয়া বাল্কহেড চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা