বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
রাণীশংকৈলে বন্য প্রাণীর হামলায় ১০ আহতহাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোঁর ইউনিয়নের দোশিয়া-বুড়িপুকুর গ্রামে রাতের আঁধারে বন্য প্রাণীর হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গত সোমবার (৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।স্থানীয়দের ভাষ্য, রাতের খাবারের পর কেউ বাড়ির উঠানে, কেউ চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় একটি বন্য প্রাণী হঠাৎ করে মানুষের ওপর আক্রমণ চালায়। মুহূর্তের মধ্যে কয়েকজনকে কামড়ে আহত করে প্রাণীটি এক স্থান থেকে অন্য স্থানে ছুটে বেড়ায়।
হামলার সময় কয়েকটি বাড়িতে ঢুকে গৃহপালিত ছাগলের ওপরও আক্রমণ চালায় বলে অভিযোগ রয়েছে।আহতদের মধ্যে রয়েছেন বুড়িপুকুর গ্রামের ময়রমা (৭৫), জমেলা (৭০), মকবুল, মশিউর ও আরিফসহ আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয় সাংবাদিক মামুন জানান, প্রথমে প্রাণীটিকে শেয়াল মনে হলেও একের পর এক হামলার ঘটনায় এলাকাবাসী বুঝতে পারেন এটি ভিন্ন ধরনের বন্য প্রাণী। পরে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে প্রাণীটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষত পরীক্ষা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্য প্রাণীর আক্রমণ হতে পারে। আক্রান্তদের অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজনীয় ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে।তবে হামলাকারী প্রাণীটি হায়না কি না, তা এখনো নিশ্চিত করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে শনাক্ত ও দ্রুত আটক করতে বন বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
পরিবেশ রক্ষায় টাঙ্গুয়ার হাওরে কঠোর নির্দেশনা
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গঙ্গাচড়ায় মেঝে খুঁড়ে ২,৭০৮ ই/য়া/বা উদ্ধারের দাবি,আটক ২ নারী
বেরোবিতে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি,৭ কর্মদিবসে প্রতিবেদন
হালুয়াঘাটে অতিবৃষ্টিতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ
বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন
বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লা/শ উদ্ধার
সিরাজগঞ্জে সিল্কসিটি এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
মৌলভীবাজারে ৮ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
বেরোবিতে বহিরাগত ও যানবাহন প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা