বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুটস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলা শাখার এক নেতার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের আটকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩ আগস্ট) দিবাগত রাতে। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত জামাল উদ্দিনের বাসায় প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় তল্লাশি চালায়। এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে ডাকাত দল পালিয়ে যায়।ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে এবং সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, "ঘটনার খবর পেয়েই আমরা তদন্ত শুরু করেছি। লিখিত অভিযোগ পেয়েছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “মুক্তিযোদ্ধা পরিবারের উপর এ ধরনের আঘাত কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আমরা অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
ফের বন্যার আশঙ্কা,১০ জেলায়!
কোটচাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু