বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানিহাসিনুজ্জামান মিন্টু
রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলার তিনটি পৃথক স্থানে পানিতে ডুবে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার জেলার ভিন্ন ভিন্ন এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছে এক শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। এর মধ্যে পীরগঞ্জ উপজেলার একটি মৃত্যু ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, সদর উপজেলার ভুল্লি এলাকায় নদীতে গোসল করতে নেমে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।অন্যদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।এদিকে পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজীপুর ইউনিয়নের তাজপুর গ্রামে রাতে আলো-আঁধারিতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনাকে স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না স্থানীয় অনেকেই। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।তিনটি পৃথক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দশ বছরে গ্রামীণফোনের মাইজিপি অ্যাপ
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ
ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু
দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন
ফের বন্যার আশঙ্কা,১০ জেলায়!
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানের বাসায় দুর্ধর্ষ ডাকাতি,নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
কোটচাঁদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃ/ত্যু