logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

চট্টগ্রাম সময়

রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
মোঃ কামরুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম

রাঙ্গামাটি | প্রতিনিধি

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

News image
/ ছবি প্রতিনিধি

সারাদেশে 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলায় নৌযান সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন, ডা. নূয়েন খীসা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন।সভায় নৌযান শুমারি-২০২৬ এর উদ্দেশ্য, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গণসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরা হয়।

জানা যায়, বাংলাদেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর-বাঁওড়, বিল, জলাশয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান এবং ডাম্ব বার্জসহ নির্ধারিত নৌযান এ শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান এ শুমারির আওতাবহির্ভূত থাকবে।শুমারির প্রচারে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, শুমারির প্রস্তুতির অংশ হিসেবে জেলায় ইতোমধ্যে কুইক কাউন্ট অপারেশন পরিচালনা করা হয়েছে। এতে জেলার ১০টি উপজেলায় মোট ৪২২টি ঘাট এবং ৪ হাজার ২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি নৌযান শনাক্ত হয়েছে বরকল উপজেলায় ১ হাজার ২৩৩টি। এছাড়া লংগদুতে ১ হাজার ৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।সভায় আরও জানানো হয়, পরবর্তী ধাপে লিস্টিং অপারেশন পরিচালনার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সুপারভাইজার ও লিস্টার নিয়োগ করা হবে। মাঠপর্যায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে জেলার বিভিন্ন শ্রেণির ইঞ্জিনচালিত, যাত্রীবাহী, পণ্যবাহী, কার্গো, ট্রলার, ফেরিসহ বিভিন্ন ধরনের নৌযানের একটি হালনাগাদ তথ্যভাণ্ডার প্রস্তুত করা হবে।বক্তারা বলেন, দেশের নৌপরিবহন খাতের কার্যকর পরিকল্পনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, অবকাঠামো উন্নয়ন এবং সঠিক নীতিনির্ধারণে নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য নৌযান শুমারি সফল করতে সংশ্লিষ্ট সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নৌযান মালিক ও অংশীজনদের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ

২

ঠাকুরগাঁওয়ে একদিনে তিন জলাশয়ে তিন প্রাণহানি

৩

ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি

৪

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের হুমকিতে সেতু

৫

দশ বছ‌রে গ্রামীণ‌ফোনের মাইজিপি অ্যাপ

৬

দেশের মাটিতে আর কোন ফ্যাসিস্টের স্থান হবেনা,নাটোরে হুইপ দুলু

৭

রাঙামাটিতে ১০ উপজেলায় চিহ্নিত ৪,২৯৬ নৌযান

৮

চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ

চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ

চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপের মুখে স্বল্প আয়ের মানুষ

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর  উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।

হাসিনার গুলিকে’ই- ভয় পায়নি, হান্নান মাসউদ।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা

চকরিয়ায় চিংড়ি এস্টেটের মাস্টার প্ল্যান যাচাইকরণে কর্মশালা

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির

ইউপিডিএফের গুলিতে নিহত তিনজন পাহাড়ি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ পিসিসিপির

সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।

সচট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড:পানির সংকটে ফায়ার সার্ভিসের হিমশিম, ধসে পড়েছে ভবনের অংশ।