বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
বগুড়ায় সড়ক দুর্ঘটনা: ৬ নিহতের ঘটনায় তদন্ত ও আইনি ব্যবস্থা চলমাননজরুল ইসলাম মিলন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমাণ শ্রমিকদের চাপা দিলে ঘটনাস্থলে ৩ জন নিহত হয় ও আহত হন আরো অন্তত ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁ গামী একটি যাত্রীবাহী বাস এরুলিয়ার সিল্কি বান্ধা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে বাসটি সেখানে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশযেঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম জানান, নিহতদের সবাই দিনমজুর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং স্বজনদের খোঁজে কাজ চলছে।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু
ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ
৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
ন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নি/হ/ত,আহত ২
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু
ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ
৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
ন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নি/হ/ত,আহত ২
নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি লাগল সহযোগীর বুকে
গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
মিথ্যা মা/ম/লা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন