বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলরোমান আহমেদ নকিব
ময়মনসিংহ দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওয়ে লাইনচ্যুত হওয়া জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি উদ্ধার শেষে দীর্ঘ সাত ঘণ্টা পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হলে রুটটিতে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।এর আগে শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন শিবগঞ্জ রোড রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় বিকট শব্দে ইঞ্জিনের পেছনের চারটি বগি, যার মধ্যে একটি পাওয়ারকার ছিল, লাইনচ্যুত হয়। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করা হয়। এরপর রুটটিতে পুনরায় স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এ সময় বিকল্প ব্যবস্থা হিসেবে হাওর এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন গৌরীপুর–কিশোরগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে। তিনি বলেন, 'আমরা দ্রুত সময়ের মধ্যে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেছি। উদ্ধারকাজ শেষ হওয়ার পর রুটটিতে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে।'
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু
ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ
৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
ন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নি/হ/ত,আহত ২
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু
ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ
ন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নি/হ/ত,আহত ২
বগুড়ায় সড়ক দুর্ঘটনা: ৬ নিহতের ঘটনায় তদন্ত ও আইনি ব্যবস্থা চলমান
নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি নেতাকে গুলি লাগল সহযোগীর বুকে
গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ
মিথ্যা মা/ম/লা দিয়ে নিরীহ পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন