logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দিয়ে পরিচিতি পাওয়া কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১৪ তাকে গ্রেফতার করে। পরে তাকে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়।র‍্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা অবস্থায় রিপন মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ মামলায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, এক অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় রিপন মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে।মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৩ বছর বয়সী এক শিক্ষার্থী, যিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। অভিযোগ রয়েছে, গত শনিবার রাতে শিক্ষার্থীর বাড়ির পেছনে রিপন মিয়াকে ওই শিক্ষার্থীর সঙ্গে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয় বলে স্থানীয়দের দাবি।

সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওটি নজরে আসার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা থানায় মামলা দায়ের করেন।অভিযুক্ত রিপন মিয়া নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘রিপন ভিডিও’ নামে পরিচিত। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

ঘটনার পর থেকে রিপন মিয়াকে এলাকায় দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।রিপন মিয়ার গর্ভবতী স্ত্রী চম্পা আক্তার বলেন, ঘটনার বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। মানুষের মুখে বিষয়টি শুনেছেন। তার স্বামী নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং অভিযোগটি উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন।অন্যদিকে, ভুক্তভোগীর মা বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। এরপর মেয়ের কাছ থেকে অভিযোগের বিষয়ে অবগত হন।নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের সত্যতা তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে

২

বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু

৩

ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ

৪

৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল

৫

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর

৬

নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার

৭

ন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারকে জেলা পরিষদের খাদ্য সহায়তা

৮

ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নি/হ/ত,আহত ২

ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে

ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে

কালিয়াকৈরে কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চেষ্টা, ধ/র্ষ/ক পলাতক

কালিয়াকৈরে কিশোরীকে জোরপূর্বক ধ/র্ষ/ণে/র চেষ্টা, ধ/র্ষ/ক পলাতক

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: আটক ২

চোর সন্দেহে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন: আটক ২

থানা মা/ম/লা,আমতলীতে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হ/ত্যা

থানা মা/ম/লা,আমতলীতে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হ/ত্যা

চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার,চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার

চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার,চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার

শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শিক্ষককে শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জে ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই

মুন্সীগঞ্জে ২শ’৮১ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই

জিয়া হ/ত্যা মা/ম/লা/র আসামি মোজাফফর ট্রাইব্যুনালে

জিয়া হ/ত্যা মা/ম/লা/র আসামি মোজাফফর ট্রাইব্যুনালে