বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোহাগের পাশে মানবিকতার হাত
এইচ এম কাওসার মাদবর

এইচ এম কাওসার মাদবর

আমতলী উপজেলা প্রতিনিধি

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ব্লাড ক্যান্সারে আক্রান্ত অসহায় যুবক সোহাগের চিকিৎসায় মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে সুসম্পর্ক মানব কল্যাণ সোসাইটি ও কলাগাছিয়া বাজার স্বেচ্ছায় রক্তদান সংস্থা। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সোহাগের চিকিৎসার জন্য সংগঠন দুটির পক্ষ থেকে ২১ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।সোহাগ আমতলী উপজেলার ১নং গুলিশাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বরিশালে নেওয়া প্রয়োজন।

তবে সোহাগের পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল। চিকিৎসার ব্যয় বহন করার মতো সামর্থ্য তাদের নেই। অর্থের অভাবে তার উন্নত চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।এমন পরিস্থিতিতে সোহাগের পাশে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দুটি। শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সদস্যরা হাসপাতালে উপস্থিত হয়ে তার পরিবারের হাতে চিকিৎসা সহায়তার অর্থ তুলে দেন।সুসম্পর্ক মানব কল্যাণ সোসাইটির সদস্য মো. আবু কালাম মোল্লা বলেন, “সোহাগের অসুস্থতার খবর পেয়ে আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে আমাদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তবে এই অর্থ তার চিকিৎসার জন্য যথেষ্ট নয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে এসে সোহাগের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”

কলাগাছিয়া বাজার স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি কুয়েত প্রবাসী সোহেল মাতুব্বর জাহিদ বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সোহাগের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ নিয়েছি। শুধু আর্থিক সহায়তা নয়, প্রয়োজনে রক্তসহ চিকিৎসার অন্যান্য সহযোগিতায়ও আমরা তার পাশে থাকার চেষ্টা করব। সোহাগের জীবন বাঁচাতে সমাজের সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসতে হবে।এ সময় উপস্থিত ছিলেন মো. আবু কালাম মোল্লা, নজরুল প্যাদা ও মারুফ হোসেন প্রিন্সসহ সংগঠন দুটির অন্যান্য সদস্যরা।সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, সোহাগের চিকিৎসা চালিয়ে যেতে আরও বিপুল অর্থের প্রয়োজন। তাই সমাজের বিত্তবান, প্রবাসী ও সামর্থ্যবান ব্যক্তিদের তার চিকিৎসায় সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।সোহাগের পরিবারও তার জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে যার যার সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি