logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বিশ্ব

বাণিজ্য

প্রযুক্তি

শিক্ষা

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার,এসএসসিতে বড় ধস
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

News image
ছবি: গুগল ম্যাপ লাইভ স্যাটেলাইট

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে ১৪ লাখ ৪ হাজার ৫৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৮ লাখ ৯৯ হাজার ৬১০ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৭৯৭ জন। এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।

ফলাফলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ২০১১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ১৬ শতাংশ। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৮৬ দশমিক ৩৭ শতাংশে। ২০১৩ সালে পাসের হার ছিল ৮৯ দশমিক ৩৪ শতাংশ এবং ২০১৪ সালে ৯১ দশমিক ৩৪ শতাংশ। ২০১৫ সালে কিছুটা কমে পাসের হার হয় ৮৭ দশমিক ০৪ শতাংশ। ২০১৬ সালে ছিল ৮৮ দশমিক ৭০ শতাংশ। ২০১৭ সালে তা নেমে আসে ৮০ দশমিক ৩৫ শতাংশে। ২০১৮ সালে ৭৭ দশমিক ৭৭ শতাংশ পাস করে। এরপর ২০১৯ সালে পাসের হার আবার বেড়ে ৮২ দশমিক ২০ শতাংশ এবং ২০২০ সালে ৮২ দশমিক ৮৭ শতাংশ হয়।

অর্থাৎ ২০১১ থেকে ২০২০ সালের এক দশকে পাসের হার কখনোই ৭৭ শতাংশের নিচে নামেনি। এমনকি ওই সময়ের সবচেয়ে কম পাসের হারও ছিল ২০১৮ সালে ৭৭ দশমিক ৭৭ শতাংশ। সেই তুলনায় ২০২৬ সালের ৬২ দশমিক ২৫ শতাংশ পাসের হার ১৫ দশমিক ৫২ শতাংশীয় পয়েন্ট কম।

এর আগে ২০০৭ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৫৭ দশমিক ৩৭ শতাংশ। ২০০৮ সালে তা বেড়ে হয় ৭০ দশমিক ৮১ শতাংশ এবং ২০০৯ সালে ৬৭ দশমিক ৪১ শতাংশ। এরপর ২০১০ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৯১ শতাংশ। ফলে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত কোনো বছরই পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশের নিচে নামেনি।

এবারের ফলাফলে শুধু পাসের হার নয়, জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও কমেছে। ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। এবার পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

এদিকে ২০২৬ সালের ফলাফলে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠান রয়েছে। গত বছর শূন্য পাসের প্রতিষ্ঠান ছিল ১৩৪টি। ফলে এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার,এসএসসিতে বড় ধস
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার,এসএসসিতে বড় ধস

২

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৩

এসএসসিতে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ,জিপিএ-৫ পেয়েছে ২৭৭৮

৪

আশুলিয়ার মরাগাঙে অজ্ঞাত ব্যক্তির ম/র/দে/হ উদ্ধার,মাথায় আঘাতের চিহ্ন

৫

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নি/হ/ত ১৬, বাংলাদেশির ১৩ জনই নওগাঁর

৬

এসএসসি ও সমমানের ফল প্রকাশ,ফলাফল জানার উপায়

৭

শাজাহানপুরে ৮২ পিস ই/য়া/বা-সহ যুবলীগ নেতা রাজু গ্রেফতার

৮

একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র

এসএসসি ও সমমানের ফল প্রকাশ,ফলাফল জানার উপায়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ,ফলাফল জানার উপায়

একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল  মিজান গ্রে/প্তা/র

একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র

কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে

মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে

আজ কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক জালেই ধরা পড়লো ৪৬ মণ ইলিশ কুয়াকাটায়

এক জালেই ধরা পড়লো ৪৬ মণ ইলিশ কুয়াকাটায়

চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল

চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল

ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে

ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে