বিজ্ঞাপন
AD
161×600
জাতীয়
কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিতস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
কবি নজরুল সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন, স্মৃতিচারণ, গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার ৯ আগস্ট) দুপুরে কলেজ অডিটোরিয়ামে-এ অনুষ্ঠান আয়েজন করা হয়। এসময় অনুষ্ঠানে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ ।
এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবু জাফর। অনুষ্ঠানের আহ্বায়ক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শিরিন সুলতানা। আরও উপস্থিত ছিলেন চার শহীদ পরিবারের সদস্যসহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর শহীদদের স্মৃতিচারণে জুলাই আন্দোলনের দিনগুলো নিয়ে বক্তব্য প্রদান করে জুলাইযোদ্ধারা।অনুষ্ঠানে জুলাই শহীদ ইকরাম হোসেন কাউসারের বাবা বলেন, আমরা যদি বিভাজন করি তাহলে আবার স্বৈরাচার ফিরবে। আমরা সকলে একসাথে মিলে আমাদের সুজলা সু-ফলা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশে এখনো উল্লেখযোগ্য পরিবর্তন হয় নাই। স্বাধীনতা অর্জন করার থেকে, রক্ষা করা বেশি কঠিন।
কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদ হাসান বলেন, আমি দুঃখের সাথে জানাচ্ছি যে জুলাই জাদুঘরে কবি নজরুল কলেজের শহীদদের স্মৃতি বাদে সকল কিছু স্থান পেয়েছে এটি দুঃখজনক। তিনি আরও বলেন, ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ থাকবে, ছাত্রদল থাকবে, ছাত্রশিবির থাকবে, ছাত্রশক্তি থাকবে কিন্তু কোনো গুপ্ত রাজনীতি চলবে না। রাজনীতি করতে হলে প্রকাশ্যে করতে হবে।কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব মো.নাজমুল হাসান বলেন, আমরা যারা ছাত্রদল করতাম তারা বাসা বাড়িতে ঘুমাতে পারতাম না মামলা-হামলা করে স্বৈরাচার আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়। জুলাই আন্দোলনে ছাত্রদলসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল ।
কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম শুরুতেই শহীদ শিক্ষার্থীদের মাগফিরত কামনা করেন এবং জুলাই আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। তারেক রহমান সরকার যেভাবে জুলাই সনদে সাক্ষর করেছেন সেভাবেই তা বাস্তবায়ন করবেন। জাতীয়তাবাদী ছাত্রদল জুলাইকে ধারণ করে এবং ছাত্রদল জুলাইকে নিয়ে ব্যাবসা করবে না। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, শহীদ পরিবার ক্যাম্পাসে আসায় আমরা তাদের কৃতজ্ঞ জানাই। শহীদ কাওছারের বাবার কাথা শুনে আমি আবেগ আল্পুত। শহীদ পরিবারকে ধৈর্য ধারণ করার ও তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে জুলাই যোদ্ধাদের হাতে জুলাই ক্রেস্ট তুলে দিতে পারায় আনন্দ অনুভব করছি।পরে অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের আহত শিক্ষার্থীদের জুলাইযোদ্ধা সম্মানোনা স্মারক তুলে দেন অতিথিরা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জনসেবার প্রত্যয় নিয়ে বেতগাড়ী ১ নম্বর ওয়ার্ডে প্রার্থী আমজাদ হোসেন
বিএনপি এলে জাতীয় পার্টি,আবার জামায়াত-উন্নয়ন হবে কীভাবে
মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে,ইসরায়েলের হুমকি মোকাবিলায়
শরণখোলায় সড়ক দুর্ঘটনায় একজন নি/হ/ত সহ তিনজন আহত হয়েছে
মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন রপ্তানির সম্ভাবনা ভীমরুলীর ভাসমান পেয়ারা হাটে
আজ কক্সবাজার ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
এক জালেই ধরা পড়লো ৪৬ মণ ইলিশ কুয়াকাটায়
চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
মন্ত্রীর নির্দেশ অচল: এক মাসেই ৫ চিকিৎসক বিদায়