বিজ্ঞাপন
AD
161×600
জাতীয়
চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুলশফিকুজ্জামান
গংগাচড়া রংপুর প্রতিনিধি।
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মুকুল। নিজ অর্থায়নে তিনি চর নোহালী ও চর বাগডরা এলাকার ভাঙনকবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) ভাঙনকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন আনোয়ারুল ইসলাম মুকুল।
এ সময় তিনি চাল, ডাল, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।আনোয়ারুল ইসলাম মুকুল বলেন,আমি তিস্তা পাড়ের মানুষ। নদীভাঙনে সর্বস্ব হারানো মানুষের কষ্ট আমি জানি এবং অনুভব করি। তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।তিনি তিস্তা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত জিওব্যাগ ফেলা এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে নদীভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি ও সহায়-সম্বল হারানো পরিবারগুলোর পুনর্বাসন এবং সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।তিনি বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।ত্রাণ বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শান্তিগঞ্জে ছাত্রদলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
চর নোহালী-চর বাগডরায় ভাঙনকবলিতদের পাশে মুকুল
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
বাগেরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃ/ত্যু
ভিমরুলের কামড়ে নিল শিশুর প্রাণ
৭ ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর
নিত্যপ্রয়োজনীয় মাছ-মুরগি ও ডিমের চড়া বাজার
ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে
চলনবিলে ডিঙির রাজত্ব,হাটে হাটে জমজমাট নৌকার বাজার
বইপড়ায় গুরুত্বের আহ্বান,৬৪ জেলায় চলছে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি
নতুন আশা নতুনত্বের ছোঁয়ায়
শ্রীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ফুটবল ও বেঞ্চ বিতরন
মানবসেবা ব্যতিক্রমী ব্যক্তি আবেদিন
পীরগাছায় ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মসজিদের উদ্বোধন
মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন