বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

দিনাজপুরে ৩২ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার,আটক ১
মোকছেদুল মমিন মোয়াজ্জেম

মোকছেদুল মমিন মোয়াজ্জেম

দিনাজপুর প্রতিনিথি

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

দিনাজপুর শহরের চাতরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মো. পারভেজ মন্ডল (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি, ম্যাজিস্ট্রেট, র‌যাব ও দিনাজপুর সদর থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল শহরের চাতরাপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ওই বাড়ি থেকে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটির ওজন ৩২ কেজি ১৫০ গ্রাম। আটক পারভেজ মন্ডল চাতরাপাড়া গ্রামের মৃত লবানা মন্ডলের ছেলে।এদিকে, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধার করা মূর্তিটিকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছে। মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার টাকা। তবে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অপরিমেয় বলে জানিয়েছে বিজিবি।বিজিবি আরও জানায়, ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।আটক পারভেজ মন্ডলকে উদ্ধার করা কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্রসহ অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি