বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

সড়ক সংস্কার ও ভাঙাচোড়া রাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিলোমিটার যানজট
সময় বাংলার |

সময় বাংলার |

স্টাফ করেসপন্ডেন্ট,

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

সড়ক সংস্কারকাজ ও বিভিন্ন স্থানে ভাঙাচোড়া সড়কের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঢাকামুখী লেনে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে অত্যন্ত ধীরগতিতে। এতে চরম দুর্ভোগে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া অনেক যাত্রী এখনো কুমিল্লার মহাসড়কে আটকে আছেন।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে তারা অবর্ণনীয় ও দুর্বিষহ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ঢাকামুখী লেনে যানবাহনের চাপ বাড়তে থাকে। সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ চলা এবং কোথাও কোথাও ভাঙাচোড়া ও খানাখন্দের কারণে যানবাহনের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। একপর্যায়ে কুমিল্লার অংশে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।চট্টগ্রাম থেকে ঢাকাগামী একাধিক যাত্রী জানান, ভোরে চট্টগ্রাম থেকে রওনা দিয়েও ঘণ্টার পর ঘণ্টা ধরে কুমিল্লার মহাসড়কে আটকে থাকতে হচ্ছে। যানজটে বসে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। কখন যান চলাচল স্বাভাবিক হবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ।চালকরা বলছেন, মহাসড়কের বিভিন্ন স্থানে সংস্কারকাজের পাশাপাশি ভাঙাচোড়া অংশে যানবাহনের গতি কমে যাচ্ছে। ফলে পেছনে গাড়ির চাপ বাড়তে বাড়তে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।এদিকে যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা কাজ করছেন। তবে দীর্ঘ যানজটের কারণে মহাসড়কে আটকে থাকা যাত্রীদের দুর্ভোগ কখন কমবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি