বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, অর্থ ও স্বর্ণালংকার লুট
আবুনাসের লিমন |

আবুনাসের লিমন |

সিনিয়র করেসপন্ডেন্ট

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও প্রায় দুই ভরি স্বর্ণালংকার আট লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতদল।গতকাল মঙ্গলবার রাত ২টার দিকে সিরাজদিখান উপজেলার শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের ভেতরে আব্দুল লতিফের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতির সময় বাড়ির মালিক আব্দুল লতিফ সপরিবারে সিরাজদিখানের খাসমহলে তার শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।এই বাড়িতে থাকতেন ডিসি প্রজেক্টের জামে মসজিদের ইমাম মাওলানা আল-আমিন (৩০)।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে ডাকাতরা প্রথমে দুইতলা ভবনের মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে নিচতলার দরজা ভেঙে ভবনের ভেতরে ঢোকে। ডাকাতদের দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে মাওলানা আল-আমিন ভবনের ছাদে উঠে যান।

এরপর ডাকাতরা বাড়ির শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকারসহ অনেক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ বলেন, আমার বাড়িতে শ্যামল ছায়া ডিসি প্রজেক্টের মসজিদের ইমাম সাহেব থাকতেন। ডাকাতি হওয়ার রাতে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলাম।ডাকাতরা ঘরের আসবাবপত্র ও আলমারি ভেঙে তছনছ করে নগদ ৮ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকারসহ মোট ১২ লাখ টাকার মতো মালামাল নিয়ে গেছে।সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি