logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জাতীয়

শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর ম/র/দে/হ উদ্ধার,আটক ১৯ জন
রাকিবুল আওয়াল পাপুল

রাকিবুল আওয়াল পাপুল

সিনিয়র করেসপন্ডেন্ট | শেরপুর

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর বিল্লাল হোসেন (৪৫) নামের এক ধান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা খালের পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নারী-পুরুষসহ আদিবাসী সম্প্রদায়ের ১৯ জনকে আটক করেছে পুলিশ।বিল্লাল হোসেন উপজেলার জারুলতলা এলাকার জুলহাসের ছেলে। তিনি স্থানীয়ভাবে ধান ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৪ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর বিল্লাল হোসেন নিখোঁজ হন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে পরিবারের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।গতকাল বুধবার দুপুরে পূর্ব গজারীকুড়া এলাকার রঞ্জনা খালের পাড়ে স্থানীয় লোকজন দুর্গন্ধ পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, বিল্লাল হোসেনকে হত্যার পর তাঁর মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম এবং ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ।মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ওসি এস এম নূর মোহাম্মদ।পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর ম/র/দে/হ উদ্ধার,আটক ১৯ জন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

টোকাই,মন্তব্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় ছাত্রদলের বিক্ষোভ

২

শেরপুরে নিখোঁজের আটদিন পর ব্যবসায়ীর ম/র/দে/হ উদ্ধার,আটক ১৯ জন

৩

শ্রীনগরের দুই প্রবীন সাংবাদিক মব সৃষ্টিকারী বালুদস্যুদের হা/ম/লা/র শিকার

৪

রাণীশংকৈলে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

জমি নিয়ে বিরোধের মধ্যে আদালতের নিষেধাজ্ঞা

৬

মুন্সীগঞ্জের হ/ত্যা মা/ম/লা/য় আসামির যাবজ্জীবন কা/রা/দ/ণ্ড

৭

শতভাগ ফেল হওয়ায়,ঠাকুরগাঁওয়ে পাঁচ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

৮

মৌলভীবাজারে পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চুরিতে বাধা,নিরাপত্তাকর্মী খু*ন

চুরিতে বাধা,নিরাপত্তাকর্মী খু*ন

কোস্ট গার্ডের কঠোর অভিযানে: জব্দ হাজার হাজার কেজি মাছ ও অবৈধ ট্রলার

কোস্ট গার্ডের কঠোর অভিযানে: জব্দ হাজার হাজার কেজি মাছ ও অবৈধ ট্রলার

মাদারীপুরে ৩০০ পিস ই/য়া/বা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক

মাদারীপুরে ৩০০ পিস ই/য়া/বা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক

অনলাইনে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু: যেভাবে আবেদন করতে হবে

অনলাইনে এসএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু: যেভাবে আবেদন করতে হবে

পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ এসএসসি ফেল করায়

পরীক্ষার্থীর ‘আত্মহত্যা’ এসএসসি ফেল করায়

সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে আমন চাষিদের বিক্ষোভ

সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে আমন চাষিদের বিক্ষোভ

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার,এসএসসিতে বড় ধস

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার,এসএসসিতে বড় ধস

এসএসসি ও সমমানের ফল প্রকাশ,ফলাফল জানার উপায়

এসএসসি ও সমমানের ফল প্রকাশ,ফলাফল জানার উপায়