বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

টোকাই,মন্তব্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় ছাত্রদলের বিক্ষোভ
শফিকুজ্জামান

শফিকুজ্জামান

গংগাচড়া রংপুর প্রতিনিধি।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

‎‎ছাত্রদলকে ‘বস্তির টোকাই’ মন্তব্য করার প্রতিবাদে রংপুরের গঙ্গাচড়ায় সংসদ সদস্য রায়হান সিরাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা ও গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।বুধবার (১২ আগষ্ট) বিকেলে গঙ্গাচড়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। এ সময় তাঁরা রায়হান সিরাজীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

‎সম্প্রতি রংপুর-১ (গঙ্গাচড়া -আংশিক সিটি করপোরেশন) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজীর একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘ছাত্রদলে ছাত্র নাই, সব বস্তির টোকাই।’ বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।‎মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আখতারুজ্জামান তিতাস। এ সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদুজ্জামান নয়ন ও রাসেল মিয়া, গঙ্গাচড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অয়ন, সাধারণ সম্পাদক রিফাত আহমেদ এবং উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক হাসানুর আলম হাসানসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলকে নিয়ে কোনো ধরনের অবমাননাকর বক্তব্য মেনে নেওয়া হবে না। তাঁরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে রায়হান সিরাজীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি