বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
গঙ্গাচড়া হাসপাতালে বিদ্যুৎ সংকট নিরসনে জিওনের উদ্যোগশফিকুজ্জামান
গংগাচড়া রংপুর প্রতিনিধি।
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ায় রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব অর্থায়নে অত্যাধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ব্যবস্থা করে দিয়েছেন গঙ্গাচড়ার কৃতী সন্তান ও স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মো. কে এম রেজওয়ানুল বারী জিওন।জানা যায়, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সটির রোগী, স্বজন ও চিকিৎসক-কর্মচারীদের নানা সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ চলে গেলে জরুরি চিকিৎসাসেবা, রোগীদের পরিচর্যা এবং চিকিৎসা সরঞ্জাম পরিচালনায় ভোগান্তি বাড়ত। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে জিওন হাসপাতালের জন্য আধুনিক হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেন।
এ উদ্যোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বাসিন্দারা জিওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে বলছেন, ‘গঙ্গাচড়াবাসী আপনার কাছে চিরকৃতজ্ঞ।জিওন বলেন,গঙ্গাচড়ার মানুষের জন্য কিছু করতে পারা আমার দায়িত্ব ও সৌভাগ্যের বিষয়। হাসপাতালের বিদ্যুৎ সংকটের কারণে রোগীদের কষ্ট হবে এটি মেনে নেওয়া কঠিন। তাই নিজের সামর্থ্য অনুযায়ী হাসপাতালের জন্য হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএসের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও অবহেলিত জনপদের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।
তিনি বলেন, হাইব্রিড সোলার ইনভার্টার ও আইপিএস ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এগুলো স্থাপন ও চালু করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।এলাকাবাসী বলেন,হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করা অত্যন্ত মানবিক উদ্যোগ। জিওনের এই উদ্যোগে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমবে। অবহেলিত জনপদের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা গঙ্গাচড়াকে এগিয়ে নেবে।স্থানীয়রা জিওনের এই উদ্যোগের প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তাঁর ব্যবসা ও ব্যক্তিগত জীবনের সাফল্য কামনা করে বলেন, ‘আল্লাহ তাঁর রিজিকে বরকত দান করুন।গঙ্গাচড়াবাসীর প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসবেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন,সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী: মীর শাহে আলম
ফ্যামিলি কার্ড শুমারির তালিকা নিয়ে সমালোচনা,নিয়োগ বাতিলের দাবি
গঙ্গাচড়া হাসপাতালে বিদ্যুৎ সংকট নিরসনে জিওনের উদ্যোগ
শরণখোলা নতুন উপজেলা নির্বাহী অফিসার/ মোঃ রেজোয়ান ইফতেকার
রোববার কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে শিক্ষা-প্রতিষ্ঠানের জন্য সব নতুন নির্দেশনা
ফুলবাড়ীয়ায় পুকুর থেকে পয়ঃনিষ্কাশন কর্মীর ম/র/দে/হ উদ্ধার
সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিক্ষার্থীর মৃ/ত্যু
বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন,সরকার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী: মীর শাহে আলম
ফ্যামিলি কার্ড শুমারির তালিকা নিয়ে সমালোচনা,নিয়োগ বাতিলের দাবি
রোববার কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ফুলবাড়ীয়ায় পুকুর থেকে পয়ঃনিষ্কাশন কর্মীর ম/র/দে/হ উদ্ধার
সালথায় স্কুলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ৫ বছরের শিক্ষার্থীর মৃ/ত্যু
পূর্বধলায় সারবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ,নি/হ/ত ৪
ঝিনাইদহে দু-পক্ষের সংঘর্ষে আ/হ/ত ১২
মনপুরা অপ্রাপ্ত মাদ্রাসাছাত্রীকে ধ/র্ষ/ণে/র অ/ভি/যো/গ,থানায় মা/ম/লা