logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২১ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান জনাব মোঃ সোলায়মান মিয়া এবং মহাসচিব জনাব মোঃ শফিকুল ইসলাম বাবু ভাই স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ সিরাজ কুতুবীকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।কেন্দ্রীয় কমিটির পত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার সকল ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্রের আইন-কানুন মেনে সংগঠন পরিচালনার উপর গুরুত্বারোপ করা হয়। পত্রে আরও বলা হয়, সংগঠনের গঠনতন্ত্র ও রাষ্ট্র বিরোধী কোনো কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গণ্য হবে। কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করা হয়েছে। কমিটির সদস্য বৃদ্ধি, পরিবর্তন ও বাতিলের সকল ক্ষমতা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সংরক্ষণ করবে।

একই সাথে পত্র জারীর ১৫ দিনের মধ্যে জাঁকজমকপূর্ণ পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।কমিটির অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি শাহ সিরাজ কুতুবী বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই আমরা কাজ করবো। আমাদের পিতারা দেশের জন্য জীবন বাজি রেখেছিলেন। তাদের সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে 'মানব সেবাই আমাদের উদ্দেশ্য' এই স্লোগান বাস্তবায়নে আমরা সকলে একযোগে কাজ করবো।"

সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান বলেন, "কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের উপর যে আস্থা রাখা হয়েছে তার যথাযথ মর্যাদা দেবো। আগামী ৩ মাসের মধ্যে সকল ইউনিয়নে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত সংগঠনকে শক্তিশালী করবো। মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণ এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমাদের প্রধান কাজ।"১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশকে সমৃদ্ধ ও কলঙ্কমুক্ত রাখতে মুক্তিযোদ্ধা সন্তানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সেই চেতনাকে সামনে রেখে দেশব্যাপী মানবসেবা ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জগন্নাথপুর উপজেলা কমিটিও একই আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

৮ মাসে ৮৩০ কোটি টাকার চো'রা'চা'লা'ন পণ্য জ'ব্দ, উদ্ধার অ'স্ত্র-বি'স্ফো'র'ক'ও

২

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

৩

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

৪

খায়রুল ইসলাম রোমানের নেতৃত্বে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু

৫

পূর্বশত্রুতার জেরে নেত্রকোণায় দু পক্ষের রক্তক্ষয়ী সং'ঘ'র্ষে আ'হ'ত ৩০

৬

গ্যাস সংকটে খাবার জুটছে না শিক্ষার্থীদের

৭

শরণখোলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

৮

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার

৮ মাসে ৮৩০ কোটি টাকার চো'রা'চা'লা'ন পণ্য জ'ব্দ, উদ্ধার অ'স্ত্র-বি'স্ফো'র'ক'ও

৮ মাসে ৮৩০ কোটি টাকার চো'রা'চা'লা'ন পণ্য জ'ব্দ, উদ্ধার অ'স্ত্র-বি'স্ফো'র'ক'ও

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

গলাচিপায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

খায়রুল ইসলাম রোমানের নেতৃত্বে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু

খায়রুল ইসলাম রোমানের নেতৃত্বে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু

গ্যাস সংকটে খাবার জুটছে না শিক্ষার্থীদের

গ্যাস সংকটে খাবার জুটছে না শিক্ষার্থীদের

শরণখোলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

শরণখোলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন

ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুর ডুবে শিক্ষার্থীর মৃ'ত্যু

ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুর ডুবে শিক্ষার্থীর মৃ'ত্যু

পৃথক অভিযানে ১০ কেজি গাঁ'জা ও ২ হাজর ৫০০ পিস ই'য়া'বা সহ গ্রে'ফ'তা'র ২

পৃথক অভিযানে ১০ কেজি গাঁ'জা ও ২ হাজর ৫০০ পিস ই'য়া'বা সহ গ্রে'ফ'তা'র ২

মৌলভীবাজারে কিশোর গ্যাং ও স'ন্ত্রা'স প্রতিরোধে মানববন্ধন

মৌলভীবাজারে কিশোর গ্যাং ও স'ন্ত্রা'স প্রতিরোধে মানববন্ধন