বিজ্ঞাপন
AD
161×600
জাতীয়
পূর্বশত্রুতার জেরে নেত্রকোণায় দু পক্ষের রক্তক্ষয়ী সং'ঘ'র্ষে আ'হ'ত ৩০নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে নেত্রকোণার মদন উপজেলায় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।রবিবার (১৬ আগস্ট) উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালীবিন্নী গ্রামে প্রায় দেড় ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এই ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,কাওয়ালীবিন্নী গ্রামের জজ মিয়া ও জাহাঙ্গীর পক্ষের সঙ্গে একই গ্রামের নজরুল মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের সূত্রপাত ঘটে মূলত গত রমজানের ঈদে। ওই সময় গরু ক্রয় ও এর মাংস ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল, যা নিয়ে আদালতে মামলা-মোকদ্দমাও চলমান।স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি পূর্বশত্রুতার জেরে দুপক্ষের মধ্যে ফের চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েকদিন ধরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার জন্য কয়েক দফা বৈঠকও করেন। বৈঠকে উভয় পক্ষই নতুন করে কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি ভেঙে আজ দুপুরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়, ফলে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদন থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।
এই সংঘর্ষে গুরুতর আহত আবু বক্কর, বিপুল মিয়া, রকি খান (রফি মিয়া), রহিছ উদ্দিন, কামাল তালুকদার, শামছুনা আক্তার, আতিকুর রহমান, নজরুল, রাজ্জাক মিয়া, সেকুল মিয়া এবং মিস্টার মিয়াসহ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ও মামলা-মোকদ্দমা চলমান ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পূর্বশত্রুতার জেরে নেত্রকোণায় দু পক্ষের রক্তক্ষয়ী সং'ঘ'র্ষে আ'হ'ত ৩০
গ্যাস সংকটে খাবার জুটছে না শিক্ষার্থীদের
শরণখোলায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন
কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার
ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুর ডুবে শিক্ষার্থীর মৃ'ত্যু
পৃথক অভিযানে ১০ কেজি গাঁ'জা ও ২ হাজর ৫০০ পিস ই'য়া'বা সহ গ্রে'ফ'তা'র ২
মৌলভীবাজারে কিশোর গ্যাং ও স'ন্ত্রা'স প্রতিরোধে মানববন্ধন
প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা,নিষিদ্ধ ছাত্রলী'গ নেত্রী গ্রে'প্তা'র
চুরিতে বাধা,নিরাপত্তাকর্মী খু*ন
কোস্ট গার্ডের কঠোর অভিযানে: জব্দ হাজার হাজার কেজি মাছ ও অবৈধ ট্রলার
মাদারীপুরে ৩০০ পিস ই/য়া/বা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক
সার না পেয়ে মহাসড়ক অবরোধ করে আমন চাষিদের বিক্ষোভ
একশ টাকায় ভাত মাংস বিক্রির ভাইরাল মিজান গ্রে/প্তা/র
ভিডিও বানিয়ে প্রচার, বাবা-মা ছেলে-সহ ৫ জন কারাগারে
কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার,ধ/র্ষ/ণ মামলায় নেত্রকোনা থানায় হস্তান্তর