বিজ্ঞাপন
AD
161×600
জেলার খবর
বিটিভির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আর নেইশফিকুল ইসলাম শফিক
সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)'র নন-গ্যাজেট কর্মচারী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিটিভি'র সাবেক পরিবহন সুপারভাইজার, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সরকার (৭৫) মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৭টায় ব্রেইন স্ট্রোকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম গিয়াস উদ্দিন সরকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা পূর্বপাড়া গ্রামের মৃত বরকত সরকারের ছেলে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বুধবার ২০ আগস্ট সকাল সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আল-আমিন হালদার প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। বেলা ১১টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্দিন খান, আব্দুল ওহাব নেওয়াজ, আব্দুল মাজেদ শিকদার, সার্জেন্ট অবসরপ্রাপ্ত সিরাজউদ্দিন, শেখ আহমদ আলী মাস্টার, মোহাম্মদ আলী, আমির হামজাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
এছাড়াও শোক জানিয়েছেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব ফারুক খান, যুগ্ম আহবায়ক জাহিদুল হকসহ মুক্তিযোদ্ধা সন্তান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এক শোকবার্তায় বলেন, "১৯৭১ সালের ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ঋণে আবদ্ধ। গিয়াস উদ্দিন সরকারের মতো মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও দেশপ্রেমই আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। 'মানব সেবাই আমাদের উদ্দেশ্য' এই স্লোগানকে বাস্তবায়নের মাধ্যমে আমরা তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারি।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
যুবদল নেতা হ'ত্যা'র রায়ে,সংবাদ সম্মেলনে কাঁদলেন মা
বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ই'য়া'বা উদ্ধার,গ্রে'প্তা'র ২
অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব
বিটিভির সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আর নেই
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছের জোয়ার,এক সপ্তাহে আহরণ ২২৪ মেট্রিক টন
পুলিশের বিশেষ অভিযানে শিশু ধ'র্ষ'ণ মা'ম'লা'র আসামি সহ গ্রেপ্তার ৭
ঝিনাইদহে শিক্ষার্থীকে যৌ'ন নিপীড়নের অ'ভি'যো'গে শিক্ষক অবরুদ্ধ
দুর্গাপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন,দুজনকে দেড় লাখ টাকা জরিমানা
বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ই'য়া'বা উদ্ধার,গ্রে'প্তা'র ২
অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব
নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছের জোয়ার,এক সপ্তাহে আহরণ ২২৪ মেট্রিক টন
পুলিশের বিশেষ অভিযানে শিশু ধ'র্ষ'ণ মা'ম'লা'র আসামি সহ গ্রেপ্তার ৭
দুর্গাপুরে অবৈধ বালু-মাটি উত্তোলন,দুজনকে দেড় লাখ টাকা জরিমানা
নেত্রকোণায় মা'দ'ক-জু'য়া-ইভটিজিং নির্মূলে পুলিশের জিরো টলারেন্স
পিরোজপুরে ই'য়া'বা সহ গ্রাম পুলিশ সদস্য গ্রে'ফ'তা'র
পীরগাছায় রতনপুর উচ্চ বিদ্যালয়ের করুণ দশা