বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
রাজনীতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরের যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে অসন্তোষ জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা। একই মামলায় মো. পিয়াস হোসেন ও রাশিদুল ইসলাম রাশেদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় তাদেরও বিচার দাবি করেছেন তারা।
আজ বুধবার দুপুরের দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান নিহত সুজনের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে নিহতের মা মাজেদা বেগম, তার তিন ভাই আরিফ হোসেন, মো. হিমেল ও মো. রোকন এবং চাচাতো ভাই ওয়ালিদ সেখ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে নিহতের মা মাজেদা বেগম বলেন, আমি ন্যায্য বিচার চাই, ১০ বছর ধরে আমি লড়ে গেছি। আমি ভালো বিচার চাই। অনেক আশা নিয়ে আমরা গতকাল আদালতে গিয়েছিলাম।নিহতের ভাই আরিফ হোসেন বলেন, মূল আসামী বাদ দেওয়া হয়েছে। রাশেদ এর সাথে তিথির বিয়ে হয় হত্যার ২ বছর পরেই, আবার বাচ্চাও আছে। সে কিভাবে খালাস পেলো। ওর পরিকল্পনাই এটা হয়েছে।
তিনি বলেন, আমরা ন্যায় বিচার চাই, যাবজ্জীবন হয়েছে- আমরা ফাঁসি চাই। যাদের খালাস হয়েছে, তাদেরও বিচার চাই। তিথির বাসার সামনে কথা বলছে, পরিকল্পনা করছে। আমরা উচ্চ আদালতে যেতে চাই।তারা অভিযোগ করেন, মনিরুল ও রাশেদ একসাথে দোকান থেকে সেই অস্ত্র কিনেছে। এটা মনিরুল স্বীকার করেছে। মনিরুল রাশেদের কর্মচারী, মনিরুল বলেছে, যা রাশেদ বলবে। জবাই করার পরে সেই অস্ত্র ঘরের দরজার সামনে পাওয়া গেছে। মূল আসামীকে বাঁচাতে এই রায় দিয়েছে। যে এটার পরিকল্পনা করেছে ও ঘটিয়েছে, সেই রাশেদকে বাদ দেওয়া হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন সেলিম রেজা সুজন হত্যা মামলায় তার স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। রায়ের পর আদালত চত্বরে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুসহ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করেন। তারা রায়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২ জুন পরকীয়া সম্পর্কের জেরে সেলিম রেজা সুজনকে নিজ ঘরে ঘুমের ওষুধ খাওয়ানোর পর জবাই করে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। পরে নিহতের মা মাজেদা বেগম সদর থানায় হত্যা মামলা করেন। সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনা শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১
স্কুলের জমি বেদখলের অভিযোগ:প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
ঠাকুরগাঁও-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ
পীরগাছায় বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
নাটোরে যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নান্দাইলে মা/দ/কে/র বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
জামায়াতকে জড়িয়ে বিএনপির মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে-উপজেলা জামায়াত
রাজনগর উপজেলার বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী