বিজ্ঞাপন

AD

161×600

জেলার খবর

বালিয়াডাঙ্গীতে সাড়ে ৪ হাজার ই'য়া'বা উদ্ধার,গ্রে'প্তা'র ২
হাসিনুজ্জামান মিন্টু

হাসিনুজ্জামান মিন্টু

রানীশংকৈল- ঠাকুরগাঁ প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

News image
ছবি/ প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়।বুধবার (১৯ আগস্ট) ভোরে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা মাদ্রাসা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বড় পলাশবাড়ী ইউনিয়নের সরকার বাড়ি গ্রামের মৃত বরকয়া মোহাম্মদের ছেলে আলিমুদ্দীন (৪৫) ও একই গ্রামের সুভহান আলীর ছেলে দর্শন আলী (৪০)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বেলতলা মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাজাজ প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

আগস্ট ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি