বিজ্ঞাপন
AD
161×600
বাংলাদেশ
মুন্সিগঞ্জর দ্বায়িত্ব পেলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলআবুনাসের লিমন |
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের। এর মধ্যে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি করবেন।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন তারা।
প্রজ্ঞাপনে বলা হয়, বিগত সময়ে দেশের বিভিন্ন জেলায় উন্নয়ন বরাদ্দের অর্থ ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার এবং অন্য অংশ মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিত করতে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রজ্ঞাপনের তালিকা অনুযায়ী, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ—এই দুই জেলার দায়িত্ব পালন করবেন।
দায়িত্বপ্রাপ্তরা সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তদারকি করবেন। প্রয়োজনে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগও থাকবে তাদের।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী
শ্রীমঙ্গল ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নে মেম্বারের হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত, এলাকায় তীব্র উত্তেজনা
ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ এর রাজু ফের গ্রেপ্তার
বাজারফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ
জাতীয় নির্বাচন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হবে।
আঁকাবাঁকা মেঠো পথ; দুপাশে বিস্তীর্ণ ফসলি জমিতে সরষে ফুল।
কাঠের ঘরের কদর
লৌহজংয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা