logo
এসবি স্পেশালএসবি ফ্যাক্ট চেক
logo
এসবি স্পেশাল

সর্বশেষ

প্রবাসে বাংলা

জাতীয়

রাজনীতি

বাণিজ্য

শিক্ষা

বিশ্ব

প্রযুক্তি

খেলা

লাইফস্টাইল

চাকরি

বিনোদন

ধর্ম

মতামত

সম্পাদক: প্রকাশক / রুবেল ইসলাম তাহমিদ।

আমাদের সম্পর্কে

গোপনীয়তার নীতি

শর্তাবলি

যোগাযোগ

যোগাযোগ

ফোন : 01711144421 / 01671112000

ই-মেইল: somoyrubel@gmail.com

logo
Google PlayApp Store

সময় বাংলা / বাংলাদেশ সহ বিশ্বের সকল খবর এক্সক্লুসিভ, নিউজ, লাইভ নিউজ, রাজনীতি, বাণিজ্য, খেলা, বিনোদনসহ সকল সর্বশেষ সংবাদ সবার আগে পড়তে ক্লিক করুন।

বিজ্ঞাপন

AD

161×600

স্লাইড 1 / 3

ধর্ম

হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক

সিনিয়র করেসপন্ডেন্ট | সুনামগঞ্জ

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

News image
আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. উস্তার আলী আখঞ্জি। শনিবার বেলা ১১টায় (২৯ আগস্ট) স্থানীয় শ্রীপুর বাজারে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব ওনার, জানাজা নামাজ শেষে নিজ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে সমাহিত করা হয়।

তাহিরপুর থানা পুলিশের সাব-ইন্সপেক্টর সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের চৌকস টিম গার্ড অব ওনার প্রদান করেন। তাহিরপুর উপজেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নওশাদ মিয়া।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানকারী মো. উস্তার আলী আখঞ্জি জীবদ্দশায় তাঁর নিজ গ্রাম তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষকতা পেশা শুরু করে নয়াবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত অবস্থায় অবসরে যান। হাওরাঞ্চলে আলোর দিশারী বীরত্বগাঁথা এই আদর্শবান ব্যক্তির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে এলাকাজুড়ে।

পরিবারের বড় ছেলে সাংবাদিক শামসুল আলম আখঞ্জি টিটু জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুপুরে (২৮ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী ৩ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোকাভিভূত হয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জুনাব আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম (সুবল), সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম, পরিবেশবাদী সংগঠন টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক-গীতিকবি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক সাংবাদিক আহম্মদ কবির, সাংবাদিক রুকন মিয়া, সাংবাদিক সৈকত আহমদসহ বিশিষ্টজনেরা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শোকবার্তা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোকবার্তায় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, "বীর মুক্তিযোদ্ধা মো. উস্তার আলী আখঞ্জি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও দেশপ্রেমিক। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

ULTRA

বিজ্ঞাপন

ADVERTISEMENT

331 × 238 px

স্লাইড 1 / 3

ক্যালেন্ডার
তারিখ নির্বাচন করুন

অক্টোবর ২০২৬

সোম

মঙ্গল

বুধ

বৃহ

শুক্র

শনি

রবি

১

শ্রীমঙ্গলে এমএসআর সামগ্রী সরবরাহে বিতর্ক,তদন্তের দাবি

২

৭০ টি পূজা মন্ডবে অনুদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

৩

মোংলায় দুই মাস পর নারীকে ধ/র্ষ/ণ ও হ/ত্যা/র অভিযোগে গ্রে/প্তা/র ২

৪

লৌহজংয়ে দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ

৫

গরু চুরি-ডা/কা/তি ঠেকাতে বাঁশকল,নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসপি

৬

রাণীনগরে এলজিইডি রাস্তা নির্মাণে ব্যপক অনিয়ম,স্থানীয়দের ক্ষোভ

৭

মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান:৩ হাজার কেজি জব্দ

৮

শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হলো ২য় বার্ষিক ইসলামিক কনফারেন্স

নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’

নবী করিম (সা.) যেখানে প্রথম জুমা আদায় করেন ঐতিহাসিক ‘মসজিদে কুবা’

ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা

ভয়াবহ পাপের কাজ না জেনে কথা বলা

যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)

যেখানে প্রথম জুমা আদায় করেন-নবী করিম (সা:)

যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে

যেসব তথ্য হজের প্রাক-নিবন্ধনে দিতে হবে

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।

শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠিত।

কারামুক্ত বাউল শিল্পী আবুল সরকার

কারামুক্ত বাউল শিল্পী আবুল সরকার

লক্ষাধিক মুসল্লির আমিন,আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান

লক্ষাধিক মুসল্লির আমিন,আমিন ধ্বনিতে মুখরিত আমতলীর আমড়াগাছিয়া ময়দান