বিজ্ঞাপন
AD
161×600
রাজনীতি
ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ এর রাজু ফের গ্রেপ্তারস্টাফ করেসপন্ডেন্ট,
সময় বাংলার |
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
জামিনে বেরিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে (৩২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (২৯ আগস্ট) ভোরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। রাজু ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।
গ্রেপ্তার মোমিনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।
জানা যায়, রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক পলাতক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা নেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি ছাত্রলীগের তৎপরতা চালিয়ে যায়। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
আগস্ট ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
হাওরের আলোর দিশারী আর নেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা-শিক্ষক উস্তার আলী
শ্রীমঙ্গল ৪ নং সিন্দুরখাঁন ইউনিয়নে মেম্বারের হাতে মহিলা ইউপি সদস্য লাঞ্চিত, এলাকায় তীব্র উত্তেজনা
ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ এর রাজু ফের গ্রেপ্তার
বাজারফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ
জাতীয় নির্বাচন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হবে।
আঁকাবাঁকা মেঠো পথ; দুপাশে বিস্তীর্ণ ফসলি জমিতে সরষে ফুল।
কাঠের ঘরের কদর
লৌহজংয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬' উপলক্ষে আলোচনা সভা
যুবদল নেতা হ'ত্যা'র রায়ে,সংবাদ সম্মেলনে কাঁদলেন মা
ছাত্রলীগ নেতা সৈকত কে নিয়ে ফেসবুকে পোস্ট,যুবদল নেতাকে পি'টি'য়ে জ'খ'ম
শরণখোলা নতুন উপজেলা নির্বাহী অফিসার/ মোঃ রেজোয়ান ইফতেকার
রুহুল কবির রিজভী-বিএনপির মহাসচিব হচ্ছেন!
নাহিদ ইসলাম: জুলাই স্মৃতি জাদুঘরে দলীয় নয়,ইতিহাস থাকতে হবে
শান্তিগঞ্জে ছাত্রদলকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শেখ হাসিনার বক্তব্যের পরই সাকিবের বাড়িতে হা/ম/লা
মেনে নেবে জনগণ,মাথা উঁচু করে ফিরতে চান শেখ হাসিনা?