বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জাতীয়
আসাদুল ইসলাম
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিসিইউজেএ)- এর প্রথম আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মো. আতিক হাসান শুভ আহবায়ক এবং ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির আহবায়ক ও ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার স্মৃতি আক্তার সদস্য সচিব নির্বাচিত হয়েছেন। আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) রাতে শাহাবাগের শেফ আরবানা রেস্টুরেন্টে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত সাত কলেজের সকল সাংবাদিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোকার্রেমা খাতুন ও ফারজানা আক্তার।
এই আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাংবাদিক সমিতির একটি গঠনতন্ত্র প্রণয়ন, ৭ কলেজ ক্যাম্পাসের পেশাদার সাংবাদিকদের সমিতির সদস্য হিসাবে যুক্ত করা, উপদেষ্টা পরিষদ গঠন করা এবং পরবর্তী নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করবে। নির্বাচন কমিশন নির্বাচন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ বিন নূর (স্টার নিউজ), তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম মাহিন (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম ফরহাদ (এশিয়া পোস্ট), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এইচ এম সাইফুল ইসলাম সাব্বির (দৈনিক গনকণ্ঠ) ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মোসাঃ ফেরদৌসী আক্তার জিন্নাত (এশিয়া পোস্ট)।
এছাড়া কমিটির সদস্যরা হলেন, কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. বাইজীদ হোসেন সা’দ, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এইচ এম ইমরান (স্টার নিউজ), বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম (এশিয়া পোস্ট), সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন (নাগরিক টিভি), ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ (দৈনিক জনকণ্ঠ), বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফারজানা আক্তার (ডেইলি ক্যাম্পাস) ও ইডেন কলেজ সাংবাদিক সমিতির যুগ্ম আহ্বায়ক মোকার্রেমা খাতুন (আমার সংবাদ)।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
সেপ্টেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি
শরণখোলায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও হেয়ারিং এইড বিতরন।
শরণখোলা থানা পুলিশের অভিযানে ইয়াবা সহ গৃহ বধু গ্রেফতার।
পদ্মাসেতুতে যাত্রীবাহী বাস উল্টে আহত ১০
শ্রীনগরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতি প্রতিযোগিতার শুভ উদ্বোধন
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন।
সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি অনিবন্ধিত পোর্টাল ও ফেসবুক পেজের দৌরাত্ম্য
পর্যটকদের পাহাড়ে ওঠায় সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়ার সিদ্ধান্ত
তিন মাস নিষেধাজ্ঞার পর প্রাণচাঞ্চল্যে সুন্দরবন আজ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত
রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যানকে স্বাস্থ্য বিভাগের ফুলের শুভেচ্ছা
মৌলভীবাজারে ভূমি অফিসে হয়রানি সেবা গ্রহীতাদের ভোগান্তি চরমে
বাজারফান্ড এলাকায় জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ চালুর দাবিতে রাঙামাটিতে পিসিএনপির বিক্ষোভ
জাতীয় নির্বাচন সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইনে আবেদন করতে হবে।
আঁকাবাঁকা মেঠো পথ; দুপাশে বিস্তীর্ণ ফসলি জমিতে সরষে ফুল।
মুন্সিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ কবি নজরুল কলেজ শাখার আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত