বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
আলমগীর হোসেন পাটোয়ারী
পীরগাছা (রংপুর) উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
রংপুরের পীরগাছা উপজেলাকে সম্পূর্ণ মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করে একটি আলোকিত ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কঠোর অভিযানে নেমেছে থানা পুলিশ। ইতোমধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ী, বিক্রেতা ও সেবনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে তাদের আইনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে উপজেলার অন্নদানগর ইউনিয়নের একাধিক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে অংশ নেন এসআই মোস্তফা কামাল, এসআই শামীমসহ থানা পুলিশের একটি চৌকস দল।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসন এবার কোনো ছাড় দেবে না। তালিকাভুক্ত অপরাধীদের অবস্থান চিহ্নিত করে নিয়মিত এই ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, রংপুর রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এই কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতে আমরা 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করেছি। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। চিহ্নিত অপরাধীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ প্রশাসন আরও জানায়, শুধু আইন প্রয়োগ বা গ্রেপ্তারই নয়, সামাজিক এসব ব্যাধি স্থায়ীভাবে নির্মূল করতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অপরাধমুক্ত পীরগাছা গঠনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
রাঙামাটির মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
ঘাটাইলের রসুলপুরে গ্রাম পুলিশের বাড়িতে সিধকেটে চু'রি
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার চো/রাচালান জব্দ,১০ মাসে আ/ট/ক ৩৩৩
শ্রীমঙ্গলে যানযট নিয়ন্ত্রণে অলআউট উচ্ছেদ অভিযান
সাংবাদিক আলিফ হ/ত্যা/র বিচার চেয়ে রাজপথে গণমাধ্যমকর্মীরা
শেরপুরে নিখোঁজ ভারসাম্যহীন বিধবার ম/র/দে/হ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিখোঁজ আফাজ উদ্দিন এর সন্ধান চায় পরিবার
পীরগঞ্জ রেলস্টেশনে ছিনতাই-পকেটমারের শঙ্কা,নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা
ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম,হামে এখন পর্যন্ত মৃ/ত্যু ৪
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে অজ্ঞাত পুরুষের ম/রদে/হ উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন