বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
জেলার খবর
ম.ম.রবি-ডাকুয়া
বাগেরহাট, প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
নির্ধারিত ফির বাইরে টাকা দাবি, সেবা বন্ধ রাখা ও কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে গ্রাহকদের অভিযোগ|বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানি, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাগেরহাট দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি অফিসের বিভিন্ন নথিপত্র ও সেবা কার্যক্রম পর্যালোচনা করেন।এ সময় পাসপোর্ট করতে আসা কয়েকজন সেবাপ্রার্থী অভিযোগ করেন, সরকারি নির্ধারিত ফির বাইরে তাঁদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এ ছাড়া পাসপোর্টের আবেদন ও অন্যান্য সেবা নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি এবং কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হতে হচ্ছে।
সেবাপ্রার্থীদের আরও অভিযোগ, দুপুরের খাবারের বিরতির অজুহাতে প্রায় দুই ঘণ্টা সেবা কার্যক্রম বন্ধ রাখা হয়। এতে দূরদূরান্ত থেকে আসা মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালকের সময়মতো কর্মস্থলে উপস্থিত না থাকার অভিযোগও করেন তাঁরা।এদিকে দুদকের অভিযান চলাকালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় এক সাংবাদিকের সঙ্গে পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিদের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে।
অভিযান শেষে দুদকের উপপরিচালক আবুল কাইয়ুম হাওলাদার সাংবাদিকদের বলেন, উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযানকালে সংগৃহীত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে কেন অতিরিক্ত অর্থ ও হয়রানির মুখে পড়তে হচ্ছে, তা নিয়ে স্থানীয় সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
নভেম্বর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
রাঙ্গামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হ/ত্যা/চে/ষ্টা/র অভিযোগ
বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
টাপেন্টাডল ও ই/য়া/বা সহ আ/ট/ক ৩,দুইজন একই পরিবারের
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত
চিতলমারীতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃ/ত্যু,পরিবারের দাবি হ/ত্যা
শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ স্থাপন
১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক পুলিশ,সড়কে মহড়া
হাতিয়ায় প্রতিদিন হতে পারে ২ ঘণ্টার বেশি লোডশেডিং
ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত শেরপুরের মজনু মিয়া
পোনামাছ অবমুক্তের একদিন পরই বি/ষ প্রয়োগে নিধন
বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন,অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা
খাগড়াছড়িতে বিআরটিসি বাসে আগুন,লাফ দিয়ে প্রাণে বাঁচলেন হেলপার